উত্তরদিনাজপুর

সারা দেশের সাথে উত্তর দিনাজপুর জেলাতেও কালাদিবস পালন করল চিকিৎসকদের সংগঠন IMA

কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল গঠনের মাধ্যমে স্বাস্থ্যব্যাবস্থাকে বেসরকারি করনের প্রতিবাদে আজ সারা ভারতবর্ষের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও কালাদিবস পালন করল চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন(IMA)। নিজেদের চেম্বার বন্ধ রাখলেও গ্রামগঞ্জের দুস্থ রোগীদের কথা ভেবে এ রাজ্যের হাসপাতালগুলোর বহির্বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। তবে চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকায় চরম দুর্ভোগে পরেছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা।

        এখন থেকে দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে মেডিকেলে পড়াশুনা করার জন্য ভর্তির কোটা সরকারের হাতে থাকবে
৪০% আর বেসরকারি সংস্থার হাতে থাকবে ৬০%।  এরফলে মেডিকেলে পড়াশুনা করার ক্ষেত্রে ধনী ব্যাক্তির ছেলেমেয়েদেরই সুযোগ থাকবে। পুরো বিষয়টাই চলে যাবে কর্পোরেট হাউসের হাতে। শুধু তাই নয় হাসপাতালগুলিতেও এমবিবিএস এর পরিবর্তে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি চিকিৎসকদের প্রশিক্ষন দিয়ে হাসপাতালগুলিতে চিকিৎসক হিসাবে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এরফলে আধুনিক ও মূল চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবে সাধারন মানুষ। এমনটাই দাবি করলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য ডাঃ বিপুল কুমার ঘোষ। এদিকে চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকায় চরম হয়রানি শিকার হয়েছেন সাধারন রোগীরা। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে রায়গঞ্জে ডাক্তার দেখাতে আসা রোগীসহ আত্মীয়পরিজন ফিরে যাচ্ছেন। আই এএমএ 'র ব্ল্যাক ডে কর্মসূচী পালন করতে রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বরে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসুচী করছেন সংগঠনের সদস্য চিকিৎসকেরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/n_KBw-o56zs